সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত 

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৩০ পঠিত

গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ময়মনসিংহ টাউন হল মাঠে এই জনসভা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরহীনরা ঘর পেয়েছে্। কৃষিতে ব্যাপক সাফল্য, বিদুৎ, খাদ্য উৎপাদন, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে। এই হলো শেখ হাসিনা।

 

তিনি আরো বলেন, করোনাকালে অনেক উন্নত দেশ টিকা দিতে পারেনি শেখ হাসিনা পেরেছেন। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি মাগুরায় কিভাবে ভোট করেছিল, ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সনে কিভাবে ভোট করেছিল তা আমরা ভুলিনি। তিনি আরো বলেন, বিএনপি এই দেশকে জঙ্গিদেশ বানাতে চেয়েছিল। গনতন্ত্রের নামে আওয়ামী লীগকে নির্যাতন এবং বার বার হত্যার চেষ্টা করেছিল। তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ভাল থাকলে আমরা ভাল থাকব। তাই তৃনমুলকে সাজাতে কাজ করছি। আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন কে পাবেন তা আওয়ামীলীগের হাই কমান্ড যানেন। উন্নয়ন এবং অগ্রগতিকে চলমান রাখতে আগামী নির্বাচনে সকল আসনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদীন খান তুহিন।

 

সভায় এ ছাড়া বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। অনুষ্ঠানে ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু উপস্থিত ছিলেন।

 

সভায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News