মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বারহাট্রায় হাঁস চুরির ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

বারহাট্রা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৯০ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় হাঁস চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা অলি বিশ্বাসকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার বেতাটি বাজার থেকে ফকিরের বাজার ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে।

অলি বিশ্বাস সদর উপজেলার পাঁচপাই গ্রামের মৃত আবদুস সামাদ বিশ্বাসের ছেলে। তিনি সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টার কর্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ছেলে খোরশেদ মিয়া দীর্ঘদিন ধরে গ্রামে কৃষি কাজের পাশাপাশি হাঁসের খামার করে হাঁস পালন করছিলেন। গত শনিবার রাতে ওই খামার থেকে প্রায় সাড়ে সাতশত হাঁস চুরি হয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার খোরশেদ আলম বাদী হয়ে অলি বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা করেন। পরে বারহাট্টার ফকিরের বাজার ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার বেতাটী বাজার থেকে তাকে গ্রেফতার করে।

ঠাকুরাকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল হক খান মিলকী বলেন, অলি বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে শুনেছি। তবে কি কারণে গ্রেফতার করেছে তা আমার জানা নেই।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, হাঁস চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অলি বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে চুরি যাওয়া হাঁসগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News