সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃনুরুল হুদা উজ্জ্বল,দুর্গাপুর :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৮৬ পঠিত

নেত্রকোনা জেলার দুর্গাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালির আয়োজন করে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম এই অনুষ্ঠানের সঞ্চালনা এবং সভাপতিত্ব করেন সভাপতি মোঃউসমান গনি তালুকদার।

অনুষ্ঠানে সভাপতি মোঃউসমান গনি তালুকদার বলেন, কিছু কিছু প্রত্যাবর্তন ইতিহাসে লেখা থাকে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমনই একজন ব্যক্তিত্ব, যার প্রত্যাবর্তনের সাথে সাথে ঝিমিয়ে পড়া বাঙালি জাতি অদম্য শক্তিতে জেগে ওঠে। ‘৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরে ১৯৮১ সালের ১৭ মে প্রায় ছয় বছর নির্বাসন শেষে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখেন। মূলত আজকের আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে ঠিক তখনই।

আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শম জয়নাল আবেদীন, এমদাদুল হক খাঁন, এড.মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,

অধক্ষ্য ফারুক আহমেদ তালুকদার আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল্লাহ হক,বিভাস সরকার, আলমগীর কবির নয়ন,হারন অর রশিদ পলাশ,আবুল হাসেম,সাইফুল বেগ,বিল্পব মজুমদার,মোবারক হোসেন,নাজমুল সায়াদত বাবুল,কামাল

পাশা,স্বেচ্ছাসেবক লীগের আঃকরিম,তাঁতী লীগের আবুল কাশেম,শ্রমিক লীগ নেতা ডাঃখোকন,কাউন্সিলর বিউটি আক্তার,কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সম্পাদক নুরুল হুদা উজ্জ্বল, দুর্গাপুর সদর ইউনিয়নের সম্পাদক হাজী জামাল উদ্দিন,বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মদ আলী,চন্ডিগড় ইউনিয়নের সম্পাদক আঃকূ্দুস,গাঁওকান্দিয়া ইউনিয়নের সম্পাদক আজহারুল হক সরকার,বাকলজোড়া ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম শফিক, সম্পাদক সেকান্দর মিয়া,ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম সহ দুর্গাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরিশেষে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের,সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন এসএম মোঃরুকন উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News