বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

দুর্গাপুর ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষ আহত- ৪

মোঃনুরুল হুদা উজ্জ্বল, দুর্গাপুর :
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৬৪ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

১৫মে, সোমবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল অটোচালক সাদেক মিয়া(৫০),আছিয়া খাতুন(৫০), বকুল নাহার (৪০), রাশিদা খাতুন (৩২)। তাদের সবার বাড়ি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে। আহত বকুল নাহার ও রাশিদা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদেক মিয়া ও আছিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,অটো যোগে বেড়াতে যাচ্ছিলো তারা।
পথে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, দূর্ঘটনার পর সড়কের মাঝেই ট্রাক রেখে চালক পালিয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News