রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

দু’দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরের কার্যক্রম চালু

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৭৪৬ পঠিত

ঘূর্ণিঝড় মোখা’র কারণে দুই দিন বন্ধ থাকার পর সোমবার (১৫ মে) সকাল ৬টা থেকে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের সার্বিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

 

ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় গত ১৩ মে শনিবার সকাল ৬ টা হতে ১৪ মে রবিবার পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শনিবার থেকে রবিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য উঠানামা কার্যক্রমও বন্ধ থাকে।

শনিবার সকালে সকল জাহাজকে বন্দর ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিপদ সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব এলার্ট-৪ জারী করেছিল এবং বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেয়। শুক্রবার রাতে বন্দরের জরুরি সভায় ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব সিন্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙ্গর করা জাহাজগুলোকে সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়।

জাহাজগুলোকে বন্দর জেটি ত্যাগ করে সমুদ্রে চলে যাওয়া এবং লাইটার জাহাজগুলোকে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভোর থেকে ফ্লাইট ওঠানামাও বন্ধ ঘোষণা করা হয়। আজ সকালে বন্দরের বর্হিনোঙর থেকে পণ্যবাহী জাহাজ জেটিতে ভিড়লে পণ্য উঠানামার কাজ শুরু হয়।

এদিকে শারজাহ থেকে বিজি ওয়ান ফাইভ একটি ফ্লাইট আজ সকাল টা ১০ মিনিটে চট্টগ্রাম বিমান বন্দর হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News