সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) :
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৩১ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বিকেলে সীমান্তবর্তী পুর্বনলুয়াপাড়া মসজিদ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে দুর্গাপুর পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি (তদন্ত) নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাশিদ, আব্দুল আজিজ, আবুল কালাম উপস্থিত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।,

ওনার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, আ‘লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আ’লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সাবেক চেয়ারম্যার শাহীনুর আলম সাজু, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।,’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News