মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোণায় মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩০১ পঠিত

 

নেত্রকোণা- ২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি এ দেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এখন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে গড়ে তোলার কাজ চলছে। এ জন্যই আজকের ছাত্র সমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি (১৩ মে) শনিবার দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের
দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আজহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, আমতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ, জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল মিয়া, শফিকুল ইসলাম শফিক, মাদ্রাসা অধ্যক্ষ আ ফ ম মহিউদ্দিন খান প্রমুখ।

উল্লেখ্য ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৯৬১ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স এর মাধ্যমে এই ভবনটি নির্মান করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News