রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৩০ পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি আছে আরও ৮টি শিশু।

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. হানিফার মেয়ে। হানিফা কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

বিষয়টি নিশ্চিত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া ভর্তিকৃত শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একটু ঠাণ্ডা পড়লে এ সমস্যা কমে যাবে। তবে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যাপারে সচেতন আছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সানজিদার মা জহুরা আক্তার জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ছাড়াও হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৮টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।

সানজিদার মা জহুরা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বরে ওঠে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় পাতলা পায়খানা।

পরদিন সকালে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News