সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

কলমাকান্দার সীমান্তে ডিবি পুলিশের অভিযানে ৭০ বোতল ভারতীয় মদসহ আটক ২

কলমাকান্দা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৫৯ পঠিত

নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার ভোরে কলমাকান্দার বটতলায় (গুনাপাড়া) অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ সহ ২জন মাদক চোরাকারবারীকে আটক করেছে।

নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (পূর্ব)-এর অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার ভোর ৫টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলায় (গুনাপাড়া) বিশেষ অভিযান চালিয়ে সন্দেহ্ ভাজন দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা (গুনাপাড়া) গ্রামের শাহ্ আলমের পুত্র মোহাম্মদ আলী (৩৫) ও মৃত ফজলুল হকের পুত্র মোঃ আশিকুল ইসলাম (২০)।

তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তরক্ষী ও আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানী নিষিদ্ধ মদ এনে এদেশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ব্যাপারে ডিবি পুলিশের এস আই মোঃ মাজহারুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার বিকালে আসামীদেরকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News