শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

প্রতিপক্ষের হামলায় আহত প্রবীণের মৃত্যু, আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫০৫ পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরোয়ার ফকির (৮০) নামে এক প্রবীণ নিহত হয়েছেন। বুধবার (১০ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, হামলার ওই ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে আটক করেছে পুলিশ।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার  মুকসুদপুর উপজেলার গনিয়াড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিহাম, মোরাদ এবং রুহুল দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা। গত সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের ওপর হামলা করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় আহত আমার বাবা সরোয়ার ফকিরসহ আরও দুই জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) আমার বাবা মারা যান।

ওসি আবু বকর জানান, এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News