সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম ছাত্রদল সভাপতি রাকিব পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ প্রায় দুই কোটি মানুষের উপস্থিতিতে আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় হাইড্রোক্সিজিন কেমিক্যাল জব্দ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে

কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় হাইড্রোক্সিজিন কেমিক্যাল জব্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৬ পঠিত

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

গত শনিবার (৪ জুলাই) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনই বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সরুজের মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে আসা বাংলাদেশি একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে: জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। জব্দকৃত মালামাল ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সূত্র জানায়: জব্দকৃত কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী,পিএসসি বলেন: সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News