বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বারহাট্টায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত আসামি গ্রেফতার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০৫ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় গত শুক্রবার বিকালে বারহাট্টা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

পরে শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে
গ্রেফতার হওয়া আসামি শান্ত দাস উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে : গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটিকে তাঁদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে, শান্ত ভাই আমার সাথে খারাপ কাজ করেছে।

পরবর্তীতে শিশুটির মা ও এলাকাবাসী দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশাল আলোচনায় আসে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন: আমরা ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান পরিচালনা করি। এরপর শুক্রবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হই। আজই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News