বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল অবশেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

পূর্বধলায় ভাবীকে গলা কেটে হত্যা মামলায় দেবরের মৃত্যুদন্ড

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭১ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবী হত্যায় চাচাতো দেবরের মৃত্যুদন্ডের রায় এসেছে জেলা দায়রা জজ আদালত থেকে। একই রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দন্ডিত হচ্ছেন: পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে মো: রাসেল মিয়া (২৮)।
নিহত ভাবী হচ্ছেন: একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩০)।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে আসামী রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম।

মামলার বিবরণে পিপি আবুল হাসেম বলেন: লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সূযোগে লিপি আক্তারকে তার চাচাতো দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হন।

এরই জেরে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরো বলেন : মামলায় ১৫ জনের সাক্ষ্য দেয়ার পাশাপাশি আসামী রাসেল মিয়াও হত্যার দায় স্বীকারোক্তি দেন। বিচারক রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানান পিপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News