বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে যৌথ অভিযান: ড্রেজার মেশিন জব্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৩ পঠিত

নেত্রকোনার কালিয়াজুরী হাওরের বুক চিরে প্রবাহিত ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।গত ১২ জুলাই শনিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ এই অভিযান পরিচালনা করে একটি বৃহৎ ড্রেজার মেশিন জব্দ করেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে : নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সীমান্ত ঘেঁষা ধনু নদের আমানিপুর, আলীপুর, গাগলাজুর বাজার, মান্দারবাড়ি, মহব্বত নগর, পাতরা, হারারকান্দি, শালদীঘা, লেপসিয়া, জগন্নাথপুর, পাঁচহাট ও ধনপুরসহ একাধিক স্থানে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করে আসছিল।

এতে নদী ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে তীরবর্তী শত শত পরিবার।অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকেই খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমএ কাদেরের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে নদীপথে অভিযান শুরু হয়।

দুপুর ২টার দিকে ধনপুর বাজার সংলগ্ন নদী এলাকা থেকে একটি বিশাল আকারের ড্রেজার মেশিন জব্দ করা হয়।তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ড্রেজারে দায়িত্বরত লোকজন দৌড়ে পালিয়ে যায়। ড্রেজারের ইঞ্জিন, গিয়ার বক্স, ব্যাটারীর চাবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। পরে সেগুলো জব্দকৃত আলামত হিসেবে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমএ কাদের বলেন: এই নৌপথে আমাদের নজরদারি অব্যাহত থাকবে। হাওরাঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাত্রা রক্ষায় আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় ড্রেজারটি হস্তান্তর করা হলেও,প্রশাসন জানিয়ে দিয়েছে অবৈধভাবে নদীশাসন ও সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবেই চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News