
নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধলাকান্দা গ্রামের ধনারখাল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চিত্র সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক মহিউদ্দিন তালুকদারের উপর হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ মে) বেলা ১১টায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখা ও সর্বস্তরের জনসাধারণ।মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মোঃ শামীম তালুকদার।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মুনায়েম খান,কাজী সফিউল আলম চৌধুরী জুয়েল,আসাদুজ্জামান তালুকদার, প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস,কবি শামছুদ্দোহা ফরিদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা,সাংবাদিক তানজিলা আক্তার রুবী,কবি দূর্জয় শেখ, কবি ও সাংবাদিক আব্দুস সামাদ,সাংবাদিক মোঃ মানিক মিয়া,এবং সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর প্রমুখ।
সুধীজন ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ উল্লেখ্য,সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক মহিউদ্দিন তালুকদার বর্তমানে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
Leave a Reply