
কুষ্টিয়া জেলা সাংবাদিক ফোরাম ঢাকা-এর ২০২৫ – ২০২৭ দিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আবু বকর সিদ্দিক।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় থেকে জনস্বার্থ, ন্যায়বিচার এবং সমাজের রন্দ্রে-রন্দ্রে লুকিয়ে থাকা অসংগতি নিয়ে লেখালেখি করে গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত হয়ে উঠেছেন। সাংবাদিকতা পেশায় তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা,সংবাদ প্রকাশে নিরপেক্ষ অবস্থান এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত করেছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে: সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে জনাব আবুবকর সিদ্দিক সাহেব কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফোরামের সদস্যদের মতে, এই সিদ্ধান্ত সংগঠনের ঐক্য, দৃঢ়তা এবং ভবিষ্যৎ পথচলায় একটি ইতিবাচক ভুমিকা পালন করবে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনাব আবু বকর সিদ্দিক বলেন: আমি কুষ্টিয়া জেলা সাংবাদিক ফোরাম সহ সাংবাদিক সহযোদ্ধা, সহকর্মী ও আমার সকল শুভান্য দায়ীদের কাছে চির কৃতজ্ঞ তারা আমার ওপর আস্থা রেখেছেন আমাকে ভালবেসেছেন।তিনি বলেন আসলে এই ফোরামের নির্বাচনি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে আমি বুঝতেই পারতাম না আমার প্রতি তাদের এত অফুরন্ত ভালোবাসা রয়েছে
Leave a Reply