বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার

নেত্রকোনার পৌর সাবেক মেয়রের ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮২ পঠিত

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে নাশকতার মামলায় তিন দিনের পুলিশী হেফাজতে ( রিমান্ড) পাঠিয়েছে আদালত

আজ বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা সদর আমলী আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারিক হাকিম মো: কামাল হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক জাফর ইকবাল বলেন: নেত্রকোণা মডেল থানার নাশকতার এক মামলায় নজরুল ইসলাম খানকে ৭ দিনের পুলিশী হেফাজত চেয়ে আদালতে তোলা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী জামিন চান। পরে শুনানী শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন: বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন নজরুল ইসলাম খান। পরে তাকে নেত্রকোণা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশে হস্তান্তরের পর নেত্রকোণা মডেল থানায় নাশকতার আইনে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। নেত্রকোণা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র হন তিনি। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News