সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২৬৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি  খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর – স্বপ্ন ভাঙছে গৃহহীনদের মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু মাঠে না গিয়েই অফিসে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ বিজিবিতে সহকারী পরিচালক হিসেবে কমিশন লাভ করেছেন নেত্রকোনার কৃতি সন্তান – রিপন মীর নেত্রকোনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মদনে বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা পূর্বধলায় বিক্ষোভ মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪৪৬ পঠিত

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যোগে রোববার ‘স্মাট লিগ্যাল এইড,স্মাট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে লালন করে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।

জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তৃতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, জেলা প্রশাসক শাহেদ পারভেজ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ,জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মহিদুর রহমান তালুকদার লিটন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহমেদ খান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News