বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৩৫ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে উত্তর কেট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জোসনা আক্তার(১০), মা সালেহা খাতুন(৫০) ও বড় বোন হুসনা খাতুন (১৮)কে মাথায় কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গেলে ওই শিক্ষার্থীর অভিভাবক মারধরের ঘটনার বিষয়টি জানান।

ঘটনাটি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের মাদুরপাড় গ্রামে গত শনিবার সকালে শিক্ষার্থী সহ অন্যদের কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী মানিক মিয়া(৫৫) জানান। অভিযুক্তরা হলো ওই গ্রামের মৃত শমর আলীর পুত্র মো. বাবুল মিয়া(৩৮),আ. সাত্তার মিয়ার পুত্র সাদ্দাম হোসেন(২০),মৃত নুর ইসলামের পুত্র আবুল কাশেম। অভিযোগটি‘র প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান দুর্গাপুর থানা পুলিশের এস আই মো. সানোয়ার মিয়া।

অভিযোগের বিবরণে জানা গেছে, জোসনার বাবা পেশায় একজন দিনমজুর। মা অন্যের বাড়িতে ঝি এর কাজ করে। বড় বোনটি ঢাকার একটি বাসায় কাজ করে। টানাপোড়নে কোনমতে সংসার চলছে। একমাত্র ছেলের পুত্রবধূ বাড়িতে থাকেন অল্প জায়গার ওপর নির্মিত টিনসেড ঘরে। প্রচণ্ড বাতাস আসলে থাকার ঘরটি কাপতে থাকে। যেকোন ঘরটি ভেঙে পড়ে যেত পারে।

অভিযুক্ত বাবুল মিয়া একজন নেশাগ্রস্থ। প্রতিদিন নেশা পান করে ঘরের পিছনে এসে নানান ধরণের অশ্লীল গালমন্দ করতে থাকে। গালমন্দ করার জন্য নিষেধ করলেই ওই ঘটনার সূত্র ধরে ঘটনার পরদিন বাবুল মিয়া গংদের নিয়ে বাসায় প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থী সহ অন্যদের মারধর করে। আহত অবস্থায় শিক্ষার্থী সহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মো. রমজান আলী এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি আমি শুনেছি। শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি অত্যন্দ নিন্দনীয়।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন: এ ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত চলমান রয়েছে। অচিরেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News