মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

গাজীপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৫৫ পঠিত

গাজীপুর প্রেস ক্লাব এর ২০২৩-২৪ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এনামুল হক ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ প্রথমদিন টুঙ্গীপাড়ায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা জানিয়ে । 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে যোহরের নামাজ শেষে বঙ্গবন্ধু মাজারে ফাতেহা পাঠের মধ্য দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।পরে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাতে হোটেল সরোয়ার প্যারাডাইসে পৌঁছে রাত্র যাপন শেষে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় নিয়ে প্রানের উৎসবে মিলিত হন প্রেস ক্লাবের সদস্যরা।

কুয়াকাটার সাগর কন্যা খেত সমুদ্র সৈকত বৌদ্ধবিহার সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করে (১৪ অক্টোবর) শনিবার এসে গাজীপুরে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মাসুদুল হক, মোঃ আবু বক্কর সিদ্দিক আকন্দ, ক্লাবের সহ সভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক সাংগঠনিক সম্পাদক,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, নির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখসহ ক্লাবের সদস্যগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News