বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফি আহমেদের গণসংযোগ

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ আসনের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ শফি আহমেদ।

গতকাল শুক্রবার বিকালে মদন উপজেলার কাইটাইল নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। প্রথমে তিনি নিজ ইউনিয়ন সিংহের বাজারে পৌছঁলে ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

পরে খোলা মাঠে পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশী শফি আহমেদ বলেন, বিগত সারে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোটের বিকল্প নেই। এছাড়া তিনি তিয়শ্রী বাজার কাইটাইল বাজার, বারৈই বাজার বটতলা বাজার গণ সংযোগ করেন। এতে জেলা উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গণ সংযোগে উপস্থিত ছিলেন: নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম শাওন জেলা ওলামালীগের সভাপতি জাহাঙ্গীর আলম মদন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালী,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ শাহ,উপজেলা আওয়ামী লীগের সদস্য শাজাহান কবির,নায়েকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা,

উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুস ছালাম খান সেলিম,তিয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার উল হক আনু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ,উপজেলা আওয়ামী লীগ নেতা তৌফিক ভূইয়া,পূর্বধলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুলাইমান হোসেন হাসিব,খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাওছার আহমেদ, মদন উপজেলা ছাত্রলীগের আহবায়ক টিপু ইসলাম সোহাগ,যুগ্ন আহবায়ক সাদ্দাম হাজারী ও মদন কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আকরাম হোসেন প্রমুখ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News