রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩২ পঠিত

শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং উজান সংস্থার শিক্ষক, সুপারভাইজার ও কর্মকর্তাদের সহযোগিতায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

দিবসটি উপলক্ষ্যে শহরে র‌্যালী অনুষ্ঠানের পর ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুনুল করিমের সভাপতিত্বে ও জেলা প্রোগ্রাম অফিসার সাইফুর রহমানের সঞ্চালনায় সাক্ষরতা দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মদ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার শিক্ষা ও কল্যান সায়্যেদা খানম লিজা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, সহকারি কমিশনার (শিক্ষা) সায়েদা খানম লিজা, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ এম.এ বারী ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মোঃ আলী আকবর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওওএসসি, উজান, গাজীপুর এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, মোঃ মাহবুবুর রহমান ডেপুটি ম্যানেজার মনিটরিং, আরবান প্রোগ্রাম ম্যানেজার- মোঃ বাবুল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

ইউনেসকো কর্তৃক নির্ধারিত ২০২৩ সালের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য ছিলো- পরিবর্তনশীল বিশ্বের জন্য সাক্ষরতার প্রচার: টেকসই একটি শান্তিপূর্ণ সমাজের ভিত্তি তৈরি করা। এ থিমের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জন্য এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News