মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

পূর্বধলায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি সিসিটিভি ফুটেজ সূত্রধরে চোর আটক

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৫৯ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক আল মুনসুরের ভাই আল মামুনের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার তিন মাসের মাথায় গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চোরকে ময়মনসিংহের ধোবউড়া থেকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আটককৃত মোফাজ্জল ময়মনসিংহের ধোবউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের জিগাগাছিয়াগ্রামের মৃত রমজান আলীর ছেলে।পুলিশ জনায়:বুধবার (৩মে) সকাল পৌনে ১০টার দিকে প্রতিদিনের সংবাদ পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল মুনসুরের ভাই মোঃ আল মামুনের লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি যার (রেজি : MYMENSINGH, HA 15-5372, ইঞ্জিন নং- JZYWKB09924, চেচিস নং: PSUB44BY5KTF29110) পূর্বধলা থানার পূর্বপাশে কাজী হাছিদুল ইসলামের বাসার গেটের সামনে থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সাংবাদিকের ভাই আল মামুন বাদী হয়ে গত ৬ মে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন: মোটরসাইকেল চুরির ঘটনায় আশপোশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর চোর চক্রকে ভিডিও ফুটেজে দেখা গেলেও এতদিন সনাক্ত করা যায়নি।

দীর্ঘ তিন মাসের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতেথানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মোকাম্মেল হোসাইন, এএসআই ফারুক ইসলাম খানও এএসআই এমদাদুলহক সঙ্গীয় ফোর্সসহ ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোফাজ্জল হোসেনকে তার গ্রামের বাড়ি ধোবউড়া উপজেলার জিগাগাছিয়া গ্রাম থেকে আটক করা হয়।আটককৃত মোফাজ্জল হোসেনের নামে ময়মনসিংহ সদর থানায় একটি, জয়দেবপুর থানায় দুইটি, কাপাশিয়া থানায় একটি ও বাসন থানায় একটি চুরির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News