রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

বিসিএসে সুপারিশ পাওয়া পূর্বধলার ৮ জনকে – ইউএনওর সংবর্ধনা

পূর্বধলা প্রতিনিধি : 
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৯১ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে বুধবার দুপুরে পূর্বধলা উপজেলার ঐ কৃতী সন্তানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলার আট কৃতি সন্তান – বিসিএস সাধারণ শিক্ষা (পদার্থ বিজ্ঞান), মৎস্য ক্যাডারে (উপজেলা মৎস্য কর্মকর্তা),প্রশাসন ক্যাডারে,(সহকারী কমিশনার),পুলিশ ক্যাডারে (সহকারী পুলিশ সুপার), প্রাণিসম্পদ ক্যাডারে (ভেটেরিনারি সার্জন), কৃষি ক্যাডারে (বৈজ্ঞানিক কর্মকর্তা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ইউএনওর সংবর্ধনা পেয়ে উৎফুল্ল বিসিএস সুপারিশপ্রাপ্তরা

নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং একাডেমিক লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও বৈশ্বিক জ্ঞান অর্জনের তাগিদ দেন এ মেধাবীরা।

সংবর্ধনা প্রদান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন : দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনসেবায় নিজেদের নিয়োজিত করার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাক তাঁরা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে তাদের উদ্বুদ্ধ করণ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ সংবর্ধনা প্রদান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News