বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল আল-আমিন নামে এক মাদক কারবারিকে ৪৯২টি  ফেন্সিডিল বোতলসহ আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মোটরসাইকেল চালকদের  হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোণা জেলার  পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ….  উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নেত্রকোনায় ট্রাকের নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪০৯ পঠিত

নেত্রকোনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার ৯ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে শহরের কুড়পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই ছাত্রীর মামাত ভাই মোটরসাইকেল চালকও আহত হন।

নিহত ছাত্রী সদর উপজেলার কান্দি আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার পান্না। তিনি সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের মো.মস্তু মিয়ার মেয়ে। আহত চালক কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রামের শরীফ মিয়া ( ২৪)।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন : পান্না তার মামাত ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে শহরে যাচ্ছিলেন। পথে কুড়পাড় এলাকায় মাস্টার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এসময় মোটরসাইকেলে থাকা পান্না ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর শরীফ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এসআই ফরিদ বলেন: ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News