বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় ২০ বছর পর হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

পূর্বধলা প্রতিনিধিঃ 
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৯২ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিএসসি, ময়মনসিংহ। হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমান (৭০) পূ্র্বধলা উপজেলার ইরিভিটা গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে। সে মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইল জেলার ধনপুর থানা এলাকা হতে অভিযান চালিয়ে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় আসামিকে। র‌্যাব জানায়, আসামী মজিবর রহমান নিহত নুর- মোহাম্মদ (৩০) পূর্বধলা উপজেলার দশাশী গ্রামের মৃত আনছর উদ্দিন এর বাড়ীতে মাসোয়ারা চুক্তিতে কাজ করত। নিহত নুর-মোহাম্মদ একটি জীবন বীমা কোম্পানীতে চাকুরী করতেন। চাকুরীর সুবাধে তার নিকট প্রায় সময় নগদ টাকা পয়সা থাকত। নগদ অর্থের লোভে আসামী মজিবর রহমান মালিক নুর মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করে পার্শবর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে পুতে রাখে।

পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই মোঃ নুর-ইসলাম বাদী হয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,দীর্ঘ ০৪ মাস পর মামলা তদন্ত চলাকালীন সময়ে আসামী মজিবুর রহমানকে পুলিশ গ্রেফতারের পর আসামীর দেওয়া তথ্য মতে পার্শবর্তী থানা এলাকা হতে পুতে রাখা লাশের কংঙ্কাল উদ্ধার করে। পরে কিছুদিন হাজতবাস করে জামিনে মুক্তি পায় আসামি।

পরবর্তীতে বিজ্ঞ আদালতে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় আসামী মুজিবর রহমানকে ২০০৪ সালে মৃত্যুদন্ড প্রদান করেন। এরপর থেকেই পলাতক ছিল আসামি। র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন: আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News