বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোণায় হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৬ পঠিত

বাংলা সাহিত্যের বরপুত্র খ্যাত প্রয়াত হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার তার নিজের হাতে গড়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে-স্কুল প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলওয়াত,কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ,শোক র‍্যালী,প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, হুমায়ুন আহমেদকে নিয়ে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা পাঠ, ছবি আঁকা ও আলোচনা

ক্ষণজন্মা প্রয়াত হুমায়ূন আহমেদ তার বাবার স্মৃতি রক্ষার্থে গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ২০০৬ সালে তিন একর জমির উপর গড়ে তোলেন এই শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন : আমরা প্রত্যেক বছরই যথাযোগ্য মর্যাদায় স্যারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে থাকি।এবারও প্রতিষ্ঠানটির শিক্ষার্থী,অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ এলাকার সবাই মিলে স্যারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি বেলা ১১টায়।

বর্তমানে স্কুলটিতে ১০ম শ্রেণি পর্যন্ত ৩৪৫ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তিনি আরও বলেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আকন্দ,সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ,লেখক হুমায়ুন আহমেদের চাচাত ভাই-বখতিয়ার আহমেদ আযম, ম্যানেজিং কমিটির সদস্য-কাজী আলমগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News