বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

মোহনগঞ্জে ১০পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

মোহনগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৭৫ পঠিত

মোহনগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মোঃ আঃ ওয়াহাব (২৮) ও নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান মোঃ ইউসুফ ওরফে প্রবান (২৭) আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃতরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া রোডস্থ মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ আঃ ওয়াহাব ও উপজেলার মাঘান মাইজহাটি গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে আবু রায়হান মোঃ ইউসুফ ওরফে প্রবান।

জানা গেছে : মোঃ আবু বক্কর সিদ্দিক ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান বটে। অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী বলেন: মাদক কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘরে তাদেরকে পাওয়া যায়।

পরে মোঃ আঃ ওয়াহাবকে শরীর তল্লাশী করে ৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং আবু রায়হান মোঃ ইউসুফ ওরফে প্রবানের শরীল তল্লাশী করে ৫ পুরিয়া হেরোইন পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন: এ ঘটনায় মাদকদ্রব্য মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News