সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল

খালিয়াজুরী গোসল করতে গিয়ে হাওড়ের পানিতে ডুবে বৃদ্ধা মহিলার মৃত্যু

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩০১ পঠিত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের নিতাই চন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী রানী দাস (৭০) হাওড়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান খালিয়াজুরীর থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে : খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামে এক বৃদ্ধা মহিলার বাড়ীর পাশে ঘাটে স্নান করতে যায় (৯ জুলাই) বিকাল আনুমানিক চারটার দিকে হাওড়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এলাকাবাসী আরো জানায় : রবিবার বিকাল চারটার দিকে বাড়ির পাশে হাওড়ের পানিতে বৃদ্ধা মহিলা স্নান করতে গেলে অনেক সময় পাড় হয়ে গেলে ঐ মহিলা ঘরে ফিরে না আসায় মহিলাকে না পেয়ে বিভিন্ন বাড়ীতে খোঁজাখুঁজি পর বাড়ীর পাশে হাওড়ের পানিতে বৃদ্ধা পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানার খবর দেয়।

খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে একটি তদন্ত টিম ঘটনাস্থলে এসে মহিলাটিকে মৃত দেখতে পায়। উল্লেখ্য মৃত মহিলার কোন সন্তানাদি না থাকায় এলাকার বাসীর আবেদনের প্রেক্ষিতে লাশ সৎকার করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: যেহেতু মৃত মহিলার সন্তানাদি নাই এবং তার সাবিত্রী রানীর স্বামীও বৃদ্ধ ও অন্ধ হয়ে জীবান যাপন করছে তাই মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে তবে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News