মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোণায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৯১ পঠিত

নেত্রকোণার সদর উপজেলাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ -নেত্রকোণা মহাসড়কের পশ্চিম পাশে মা স্টোর নামক পূর্ব মুখী মনোহারী দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট অভিযানে ১১ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ আমিনুল ইসলাম আমিন (২৮) নামে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

শুক্রবার (০৭ জুলাই ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নেত্রকোণা পৌর শহরের মালনী (চালা মসজিদ) এলাকার সৈয়দ নজরুল ইসলাম এর ছেলে সৈয়দ আমিনুল ইসলাম আমিন (২৮) কে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের অভিযানে

নেত্রকোণা মডেল থানাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকাস্থ ঢাকা-নেত্রকোণা মহাসড়কের পশ্চিম পাশে মা স্টোর নামক পূর্ব মুখী মনোহারী দোকানের সামনে রাস্তার উপর উপ-পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মাইন উদ্দিন ও সিপাই আব্দুল্লাহ আল হাদী, মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং কোহিনুর ইয়াছমিন সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে

মাদকবিরোধী তল্লাশি অভিযান পরিচালনাকালে আসামির দেহ এবং বর্ণিত মোটর সাইকেল তল্লাশি করে তার পরিহিত সাদা রংয়ের পায়জামার ডান পকেট হতে ঢাকনাযুক্ত সাদা রংয়ের একটি ছোট প্লাস্টিক কৌটার ভিতর লালচে গোলাপি রংয়ের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট- ১১ (এগার) পিস,ওজন- ০১ (এক) গ্রাম উদ্ধারসহ ও চাবিসহ ১টি নীল-কালো রংয়ের HONDA নামীয় ১২৫ সিসি মোটর সাইকেল (যার চেসিস নং- PSOJC7290LH118497-JC72E-G-1018891) জব্দ করে (জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১,৫৩,৩০০/- এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৯(ক) এবং ১০ (ক)ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমীন বলেন : আসামী সৈয়দ আমিনুল ইসলাম আমিন একজন শীর্ষ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদক আইনে একাধিক মামলা রয়েছে ।

দীর্ঘদিন যাবৎ এলাকায় সে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাদক আইনে সরকারের জিরো টলারেন্স নীতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন : আজ মামলার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News