বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণ: যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৩৫ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে টিকটক-ফেসবুক আইডিতে পোস্ট করার অভিযোগে আল-ফারাবি খান আসিফ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

শনিবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে পাঁচটায় তাকে অত্র উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।আসিফ মানশ্রী গ্রামের মো.ফেরদৌস খানের ছেলে। ভুক্তভোগী ছাত্রী চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার অভিযোগে সূত্রে জানা গেছে: আসিফ একই গ্রামের ওই ছাত্রীকে প্রায়ই উত্তক্ত করত,কু-প্রস্তাব দিত। এ বিষয়ে আসিফের পরিবারের কাছে নালিশ দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে হত ১২ জুন ওই ছাত্রীকে হাত-মুখ বেঁধে মোটরসাইকেলের পেছনে বেঁধে তুলে নিয়ে যায়। নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। পরে সেই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

শেষে গত বুধবার (৫ জুলাই) আসিফ সেই নগ্ন ভিডিও ভুয়া ফেসবুক ও টিকটক একাউন্ট তৈরি করে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করে। পরে পুলিশ আসিফকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী সূত্র জানা গেছে : ওই ছাত্রীর সাথে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আসিফের। সম্পর্কের জেরেই তাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। তবে ঘটনা জানার পর ছেলের পরিবার বিয়ে করাতে রাজি হলেও এতে মেয়ের পরিবার রাজি হয়নি। এরই জেরে ক্ষিপ্ত হয়ে হয়তো আসিফ ওই ঘটনা ঘটাতে পারে।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন: মামলার পরপরই আসিফকে গ্রেপ্তার করা হয়,পরে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News