মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনায় কংস নদে নৌকাডুবি ১২ ঘন্টা পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার নিখোঁজ আরো ০২ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৪৩ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবির ঘটনার ১২ ঘন্টা পর মাহাবুব আলম (১১) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ওই কংস নদে কৈলাটি নামক স্থানে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। নিহত মাহাবুব আলম, দুর্গাপুর উপজেলার কৈলাটি গ্রামের মাজহারুল ইসলাম ওরফে রেনু’র ছেলে এবং পূর্বধলা উপজেলাধীন কালডোয়ার সচিব বাড়ি সংলগ্ন একটি কওমী মাদরাসার ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে : বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে নৌকার মাঝি রঙ্গু লাল ১০/১৫জন লোক নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন। মাঝ পথে নদের স্রোতে নৌকাটি ডুবে যায়।

এসময় নৌকায় থাকা ৮/১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬),মাহাবুব আলম (১১) সহ ৫জন যাত্রী নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার জেলেদের জালে মাহবুব আলমের লাশ আটকা পড়লে জেলারা তার পিতার কাছে লাশটি হস্তান্তর করে।

পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার সাঈদ মন্ডল জানান: খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করেছে। নিখোঁজ অপর ৩জনকে উদ্ধার করতে ডুবুরী টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News