বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

আটপাড়ায় আইন শৃঙ্খলা সভা বয়কট করেন সকল ইউ.পি চেয়ারম্যান সদস্য 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৬ পঠিত

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ উপস্থিত হয়ে সভা বয়কট করে চলে যান।

জানা যায়: গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলাকালীন সময়ে উপস্থিত চেয়ারম্যানগণকে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ খেলার মাঠে দর্শকদের উপস্থিতিতে মাইকের ব্যবহার করে অথর্ব ও গরু ছাগল বলে হেয়পতিপন্ন করায় আজ সকল চেয়ারম্যান সভা বয়কট করে চলে যান। এ ছাড়া আইন শৃঙ্খলা সভা শেষে সমন্বয় কমিটির সভায়ও চেয়ারম্যান উপস্থিত হন নাই।

এ ব্যাপারে ইউ.পি চেয়ারম্যান অখিল চন্দ্র দাস বলেন :গতকাল আমাদের সকল ইউ.পি চেয়ারম্যানগণকে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ অথর্ব ও গরু ছাগল বলে আখ্যায়িত করায় আমরা আজ সভা বয়কট করেছি। এছাড়া ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান কবীর বলেন, আমরা আইন শৃঙ্খলা সভা বয়কট করেছি। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় সাংসদ মহোদয়কে অবহিত করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News