বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার। 

শাকির হায়দারঃ 
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬২ পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে আবুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

১৬ জুন, শুক্রবার দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আবুল হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরবেলা ক্যাম্পটির একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা দিয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ট্রাকযোগে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। এরপর উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুখ্যাত মাদক কারবারি আবুল হোসেনকে ৫২ কেজি শুকনা গাঁজা সহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমদে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আবুল হোসেনকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News