সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কালের আবর্তে কালীগঞ্জ থেকে নাটেরকোনা হয়ে এখনকার নেত্রকোনার শহর ও মগড়া নদী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৬৭ পঠিত
default

গুগল ম্যাপে নেত্রকোনা জেলা দেখতে গেলে যে নদীটি বারবার আপনার চোখে পড়বে সেটির নাম মগড়া নদী কালের আবর্তে কালীগঞ্জ থেকে নাটেরকোনা হয়ে এখনকার নেত্রকোনার প্রাণ এই শহর ও মগড়া নদী।

নেত্রকোনার ইতিহাস ঘাটলে দেখা যায় ছোট বড় প্রায় পঞ্চাশোর্ধ নদী বিধৌত নেত্রকোনা জেলার মধ্যে শহর পেঁচিয়ে রয়েছে এই মগড়া। এক সময় বড় বড় বানিজ্যিক নৌকা ভীড়তো এই শহরেই গড়ে ওঠা কালীবাড়ি ঘাটে। পাকিস্তান আমলে এই কালীবাড়ি ঘাটের কাছেই এখনকার থানার মোড়ে প্রতিষ্ঠিত হয় থানা ঘাট।

সেই কালী মন্দির আর কালীবাড়ি মোড় থাকলেও এখন আর সেই ঘাটটি নেই। বলা হয় এক সময়ের হিন্দু অধ্যুষিত নেত্রকোনা জেলাটির কালীগঞ্জ নামকরণটি এই কালীবাড়ি থেকেই হয়েছিল মুরুব্বিদের সাথে আলাপকালে একবার জেনেছিলাম সমাবেশে যোগ দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নদীতে নৌকায় করে পৌঁছেছিলেন এই নেত্রকোনায়।

এক চাকুরিজীর সাথে কথা বললে তিনি বলেন : বেসরকারি থেকে শুরু করে সরকারি চাকুরিতে প্রায় সাড়ে দশ বছর নেত্রকোনা থাকার সুযোগ হয়েছে আমার মগড়া নদীর শতাধিক প্যাঁচ থাকলেও এখানকার মানুষের মধ্যে অতো প্যাঁচ নেই।

নিচে ডান দিকের যে কোনায় কালীবাড়ি মন্দিরটি দেখা যাচ্ছে সেখানে ছিলো কালীবাড়ি ঘাট। যে ব্রীজটি দেখতে পাচ্ছেন সেটি থানার মোড়ের ব্রীজ এবং সেখানেই ছিলো থানা ঘাট। মগড়া নদীকে তো দেখতেই পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News