শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ১৩ বছর দায়িত্ব পালনের পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে নেত্রকোনায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বর্জ্য নেত্রকোনা -৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

কেন্দুয়া উপজেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ গঠন,  সভাপতি – রাখাল বিশ্বাস, সাধারণ সম্পাদক- রুবেল

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩১৫ পঠিত

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখা কর্তৃক অনুমোদিত কেন্দুয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় কেন্দুয়া বাজারের মিনা মার্কেটস্থ বাবু রাখাল বিশ্বাসের চেম্বারে এই কমিটি গঠন করা হয়।

সবার সম্মতিক্রমে বাবু রাখাল বিশ্বাসকে সভাপতি, মহিবুল ইসলাম রুবেলকে সাধারন সম্পাদক হিসাবে অনুমোদন দেন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক এ কে এম এরশাদুল হক জনি।

পরবর্তীত তাৎক্ষণিক আলোচনা করে নব নির্বাচিত এই নতুন কমিটি উপজেলা কমিটির জন্য ৩৭ সদস্য নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করেন পাশাপাশি ৩ জন উপদেষ্টা নিয়ে উপদেষ্টা পরিষদও গঠন করেন।

নব নির্বাচিত সভাপতি নাট্যকার, সাংবাদিক রাখাল বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন, “যাত্রায় লোক শিক্ষা হয়” এই শ্লোগান কে সামনে রেখে কেন্দুয়া উপজেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ গঠিত হয়েছে।

যাত্রা হবে অশ্লীলতা মুক্ত যেখানে সকলেই মিলে মিশে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারবে এই প্রতিশ্রুতি দিয়ে আগামীদিনে যাত্রা শিল্পের মাধ্যমে গ্রাম বাংলার কৃষ্ঠি কালচারসহ বাংলাদেশের সংস্কৃতি সকলের সামনে তুলে ধরতে পারি, সেই সহযোগিতা সকলের কাছে প্রত্যাশা তিনি।

এসময় কমিটি গঠন উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের যাত্রা শিল্পী, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব , সাংবাদিকসহ সূধীজন উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News