শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুর প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৬৩ পঠিত

’’অঞ্জলী লহো মোর-সঙ্গীতে’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমি দুর্গাপুর এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় উপজেলা নির্বাহী অফিসার ও অত্র একাডেমির সভাপতি মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুলের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, বীরেশ্বর চক্তবর্ত্তী, এডভোকেট মানেশ সাহা, এডভোকেট প্রবীর মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।

অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী।

আলোচনায় বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে।

যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News