সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম ছাত্রদল সভাপতি রাকিব

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯০ পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন: সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম। আগুন জ্বালিয়ে দিয়েছিলাম।

৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী,শাহবাগসহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন,জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন: তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য শুধু দেশের মানুষই নয়, বিশ্ববাসীও দেখেছে। তার আত্মত্যাগই মানুষকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল।

তিনি বলেন: দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কিন্তু এই আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News