শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে কৃষকের টাকা অকৃষকের পকেটে শুভঙ্করের ফাঁকিতে চলছে সরকারি কৃষি প্রণোদনা পূর্বধলায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পিক-আপে তোলার সময় গ্রেপ্তার ১ কেন্দুয়া তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ভাঙচুর পূর্বধলায় নিজের ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাষণ্ড পিতা বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার ফেনীতে যুবলীগ নেতাকে এলোপাথাড়ি কু’পিয়ে হ’ত্যা নেত্রকোনায় ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা যুদ্ধ- মাঠে জেলা প্রশাসন জোটবদ্ধ হয়েই মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৭ পঠিত

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। পরে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে। ডা.দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলটির সরকার ক্ষমতায় থাকাকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তাও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News