শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে কৃষকের টাকা অকৃষকের পকেটে শুভঙ্করের ফাঁকিতে চলছে সরকারি কৃষি প্রণোদনা পূর্বধলায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পিক-আপে তোলার সময় গ্রেপ্তার ১ কেন্দুয়া তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ভাঙচুর পূর্বধলায় নিজের ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাষণ্ড পিতা বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার ফেনীতে যুবলীগ নেতাকে এলোপাথাড়ি কু’পিয়ে হ’ত্যা নেত্রকোনায় ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা যুদ্ধ- মাঠে জেলা প্রশাসন জোটবদ্ধ হয়েই মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

পূর্বধলায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পিক-আপে তোলার সময় গ্রেপ্তার ১

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৮ পঠিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পিকআপে তোলার সময় পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়েছেন মো. কাউসার (১৯) নামে এক যুবক।

এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হলেও তার সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। রোববার বিকেলে তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের আলিফলামের ছেলে।

পুলিশ জানায়: শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশে স্থাপিত ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিদ্যুতের খুঁটি থেকে খুলে পিকআপে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কাউসারকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে তার সঙ্গে থাকা সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় পূর্বধলা উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন : গ্রেপ্তার কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News