
নেত্রকোনা সদর উপজেলা ৪ নং সিহের বাংলা ইউনিয়নের ফরিদপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ ১৬ জুন মঙ্গলবার ২: ৫০ মিনিটের সময় ফরিদপুর পূর্বপাড়া গ্রামের উনার নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এই সময় নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ( UNO ) আব্দুল্লাহ্ আল বাকিউল বারী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
ও জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নেত্রকোনা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে নেত্রকোনা নেত্রকোনা
উপজেলা নির্বাহী অফিসার ( UNO) আব্দুল্লাহ্ আল বাকিউল বারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাদের নেত্রকোনা জেলা কমান্ড উপজেলা কমান্ডের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান অসুস্থ অবস্থায় নেত্রকোনা কাঠলি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম ওয়াজেদ আলী খানের ২মেয়ে ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।