রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা

বিজিবিতে সহকারী পরিচালক হিসেবে কমিশন লাভ করেছেন নেত্রকোনার কৃতি সন্তান – রিপন মীর

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২৫ পঠিত

নেত্রকোনা সদর নেত্রকোনা আমতলা ইউনিয়নের কাঠাকালি গ্রামের কৃতি সন্তান রিপন মীর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সহকারী পরিচালক (Assistant Director) পদে কমিশন লাভ করেছেন। গত বৃহস্পতিবার (১১ জুন) বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কমান্ডার তাঁর কাঁধে ব্যাচ র‌্যাঙ্ক পরিয়ে দেন।

আরো জানা যায়: রিপন মীর ২০০৭ সালে বিজিবিতে যোগদান করেন। কর্মজীবনে পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও মেধার স্বাক্ষর রেখে তিনি সহকারী পরিচালক নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত হোন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে দীর্ঘমেয়াদি ০১ বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে কমিশন লাভ করেন। রিপন মীর নেত্রকোণা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আব্দুর রাজ্জাক মীর ও মোছাঃ রাবিয়া খাতুনের বড় ছেলে।

তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

এক প্রতিক্রিয়ায় রিপন মীর ডেইলি নেত্র নিউজকে বলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব আমি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে সর্বদা সচেষ্ট থাকব। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া কামনা করছি।

তার এই উল্লেখযোগ্য অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়দের মতে, মোঃ রিপন মীর, তার এলাকার তিনি একমাত্র প্রথম শ্রেণীর গেজেটেট কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

তার এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো এলাকার জন্য এক অনন্য গর্বের বিষয়।
সচেতন মহলের অভিমত, মোঃ রিপন মীরের এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সততা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব, রিপন মীর সেই বাস্তব উদাহরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News