সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

রাস্তা অভাবে ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হাওরবাসী – অকেজো কোটি টাকায় নির্মিত ভবন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭৯ পঠিত

নেত্রকোনার হাওরাঞ্চলে প্রায় তিন বছর আগে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত খালিয়াজুরী ফায়ার স্টেশনটি মাত্র ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে চালু হচ্ছে না। এর ফলে ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওরাঞ্চলের জনগন ।

প্রতি বছর হাওরাঞ্চলে নানা ধরনের অগ্নিকান্ড, নৌ দুর্ঘটনাসহ সড়ক দুর্ঘটনায় একদিকে যেমন সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, অপরদিকে অসংখ্য মানুষ হতাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাওর উপজেলা হিসেবে পরিচিত খালিয়াজুরীবাসী দীর্ঘ দিন যাবৎ তাদের উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবী জানিয়ে আসছিল।

এরই প্রেক্ষিতে সরকার ২০২০ সালে খালিয়াজুরী উপজেলায় হাওরাঞ্চল উপযোগী একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। নেত্রকোনা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে খালিয়াজুরী উপজেলা সদরে এই স্টেশনটি নির্মিত হয়। এর কাজ শেষ হয় ২০২৩ সালে। তিন বছর আগে ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণ কাজ শেষ হলেও মাত্র ২০০ মিটার সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় সেটি হাওরাঞ্চলে জনগনের কোন কাজে লাগছে না। ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হাওরবাসী দ্রুত এই স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন: নেত্রকোনা হাওরাঞ্চলে গত ৫ বছরে ১২টি নৌ দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকান্ড, ৮টি সড়ক ও ২৯টি অন্যান্য দুর্ঘটনাসহ মোট ৩৬০টি দুর্ঘটনায় ৫৪ জন প্রান হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে, আনুমানিক ৪ কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকার।

তিনি আরো বলেন: হাওর উপযোগি সেবা প্রদানের সব সরঞ্জামাদিসহ ফায়ার স্টেশনটি প্রস্তুত আছে। ফায়ার স্টেশনের জন্য ফায়ার ফাইটার, ডুবুরী, দক্ষ জনবল, আধুনিক গাড়ী ও স্প্রীড বোট বরাদ্দ রয়েছে। ২০০ মিটার রাস্তা পাকা করা হলে দ্রুত সব ধরনের সেবা দেয়া সম্ভব হবে।

প্রশাসক বনানী বিশ্বাস বলেন: ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ অনেক আগেই শেষ হয়েছে। গণপূর্ত বিভাগ এটি ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তরের জন্য চিঠি দিয়েছে। সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় তারা এটি রিসিভ করছে না। গণপূর্ত বিভাগ জানিয়েছে, পরবর্তীতে একটা প্রকল্প করে রাস্তাটি পাকা করণ করে দিবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News