বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন ‎‎

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৫ পঠিত

নেত্রকোনায় গোমাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বালুমহালের ইজারাদার আরিফ খান। গত মঙ্গলবার ৫ আগস্ট রাত ১০টার দিকে জেলা সদরের বোবাহালা বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: কৈলাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছ মণ্ডল, জুয়েল মিয়া, যুবদল নেতা ইমাম হোসেনসহ আরও অনেকে।

‎‎লিখিত বক্তব্যে ইজারাদার আরিফ খান অভিযোগ করে বলেন: জেলার মধ্যে বৈধভাবে অনুমোদিত একমাত্র বালু ঘাটটি হচ্ছে বোবাহালার গোমাই নদীর এই ঘাট। অথচ এখান থেকেই বৈধভাবে বালু উত্তোলনের ফলে একটি চক্র ঈর্ষান্বিত হয়ে তাকে নানা ষড়যন্ত্রের শিকার করছে।

অবৈধ বালু ব্যবসায়ীচক্র বিভিন্ন স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে। এতে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।

‎‎তিনি আরও বলেন : এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তিনি উদ্বিগ্ন। ‎‎আরিফ খান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত অবৈধ বালু উত্তোলন ও বিপণন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বৈধ ইজারাদারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News