সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫ মাদক কারবারি

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭২৭ পঠিত

১০ কেজি গাঁজাসহ নেত্রকোনা জেলার একজন ও কুমিল্লা জেলার চারজনসহ পাঁচজন মাদক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

এছাড়াও মোবাইল ও সিম কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নেত্রকোনা মদন উপজেলার গাবেরতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে মিজান (২৫)। বাকি চারজন কুমিল্লার কোতোয়ালী থানাধীন শাহপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো.রুহুল আলী (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), মৃত ভুলু মিয়ার ছেলে রাফি (২৬) ও মৃত মতিনের ছেলে মো. নাছির (৩৪)।বুধবার (২ জুন) দুপুরের দিকে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এরআগে একই দিন রাত আনুমানিক পৌনে ১টার দিকে পাঁচ মাদক ব্যবসায়ীকে কিশোরগঞ্জের সদর থানাধীন রশিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় কিশোরগঞ্জ র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে আরো বলা হয়: পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News