বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কলমাকান্দায় পরিকল্পিত  অপপ্রচারের শিকার চেয়ারম্যান ওবায়দুক হক

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮১ পঠিত
0-0x0-0-0#

কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় পরিকল্পিত অপপ্রচারের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে ভিডব্লিউবি’র (ভলনারেবল উইমেন বেনিফিট )প্রকল্পের আওতায় গত জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত এই পাঁচ মাসের চাল উত্তোলন করে সঠিকভাবে বিতরণ না করে আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান। জানা গেছে, খারনৈ ইউনিয়নে ভিডব্লিউবি (পূর্বের ভিজিডি) কর্মসূচীর আওয়তায় ১৯৪ জন উপকারভোগী রয়েছেন।

পূর্বের ভিজিডি কার্ডধারীরা গত ডিসেম্বর পর্যন্ত ২৪ মাস প্রত্যেক উপকারভোগী ৩০ কেজি করে চাল পেয়েছেন। সরকার ভিজিডি কর্মসূচী পরবর্তী ছয় মাসের জন্য ভিডব্লিউবি’র কর্মসূচীর নামে বর্ধিত করেন। ভিজিডি কার্ডে ২৪ মাসের বেশি স্বাক্ষর বা টিপসহির স্থান না থাকায় তালিকাভূক্ত উপকারভোগীদেরকে মাস্টাররোলের মাধ্যমে বিতরনের নিয়ম রয়েছে।

কিন্তু খারনৈ ইউপি বর্তমান চেয়ারম্যান চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রত্যেক উপকারভোগীদেকের বিতরনের উদ্দেশ্যে পাঁচ মাসের চাল উত্তোলন করেন। সাম্প্রতিক সময়ে কলমাকান্দা উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ওবায়দুল হক। এজন্য একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছেন বলে জানিয়েছেন ওবায়দুল হক। এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলা ভুক্তভোগীরা বলছেন, একটি পক্ষ তাদেরকে ভুল বুঝিয়ে ক্যামেরার সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে বলিয়েছেন।

তাদের ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। বরঞ্চ তারা সঠিকভাবে তাদের জন্য বরাদ্দকৃত চাল পেয়েছেন বলে জানিয়েছেন। এবিষয়ে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণমাধ্যমে বলেন: ভিডব্লিউডি’র চাল কেউ তিন বা চার বস্তা পাওয়ার কথা না। এ রকম অভিযোগ নিয়ে কোন উপকারভোগী এখন পর্যন্ত আমার কাছে কেউ আসেনি। এ রকম হওয়া কোন সুযোগ নেই। আমার ট্যাগ অফিসার সার্বক্ষীনক ছিল। মাস্টাররোলে উপকারভোগীদের ফিঙ্গার প্রিন্ট রয়েছে। আর চাল না পেয়ে থাকার তথ্য সত্য হলে আমি আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News