বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

মোহনগঞ্জে এইচ.এস.সি পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে হলে প্রবেশ – ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯৬ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন পরীক্ষার্থীকে প্রথম দিনেই বহিষ্কার করা হয়েছে। তারা হলো কারিগরি শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( এইচএসসি ) সমমানের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী ।

মোহনগঞ্জ কারিগরি ও বানিজ্য কলেজের কেন্দ্র সচিব অধক্ষ্য মোঃ গিয়াসউদ্দিন আহম্মেদ বলেন: এ বছর মোট পরীক্ষার্থী ৩৪৮ জনের মধ্যে উপস্থিত ৩২৪ জন ছিল । তার মধ্যে অনুপস্থিত ২৪ জন পরীক্ষার্থী । পরীক্ষার কক্ষে মোবাইল ব্যবহার ও নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে এই ৪ জন পরীক্ষার্থীকে।

বহিষ্কারকৃতদের মধ্যে ১ জন মুক্তি বিএম কলেজের শিক্ষার্থী ও শহীদ সৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন। মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের । শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর তিন শিক্ষার্থীদের মধ্যে ১ নং কক্ষ রোল নং ৭৫৮৭৭২. ১১ নং কক্ষ রোল নং ৭৫৮৬০১.১২ নং কক্ষ রোল নং ৭৫৮৬৪২ । মুক্তি বি.এম কলেজের শিক্ষার্থী ২ নং কক্ষ রোল নং ৭৫৭৮০২ ।

মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্র বাংলা-২ বিষয়ে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোন এবং অবৈধ কাগজ থাকার দায়ে ২৬ জুন তারিখে পরীক্ষা কেন্দ্র থেকে উক্ত চারজন কে বহিষ্কার করা হয়। মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ কাদের পরীক্ষায় অনিয়মের কারণে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্র সচিব গিয়াস উদ্দিন আহমেদ বলেন, মোবাইলের ব্যাপারে আমরা সতর্ক করলে শিক্ষার্থীরা বিভিন্ন অজুহাত দেয় । অবশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে এসে কক্ষ পরিদর্শনে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করে চারটি মোবাইল উদ্ধার করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News