সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৩ পঠিত

নেত্রকোনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার ভোরে ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক, চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়। এতে ৮-১০ জনকে অংশ নিতে দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর হওয়া স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা মিছিল বের করেন।

ভিডিওতে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়কে বলতে শোনা যায়: আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাজী শাহনেওয়াজ বলেন: বিভিন্ন মাধ্যমে ভিডিওটি আমরাও দেখেছি। আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন থাকায় এদিকে আমরা ব্যস্ত আছি। তবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কারা ওই মিছিলে ছিলেন। তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News