বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

নেত্রকোনায় ভেষজ ওষুধ খাইয়ে গৃহবধূকে ধ’র্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার। 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৮১ পঠিত
ভেষজ ওযুধ খাইয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কথিত কবিবাজ আনোয়ার হোসেনকে (৪১) গেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূ অভিযুক্তের বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়া থাকেন এবং তার স্বামী পারলা এলাকায় গাড়ী মেরামত ও বাঁধায়ের কাজ করেন।অভিযুক্ত আনোয়ার হোসেন নেত্রকোনা পৌরশহরে পারলা এলাকার হাজী মোহাম্মদ আকরাম হোসেনের ছেলে। তিনি নিজ বাড়িতে কবিরাজি (ভেষজ চিকিৎসা) করেন।
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতে প্রেরণ করে পুলিশ। আগের দিন গত রবিবার সন্ধ্যার দিকে কথিত কবিরাজকে গ্রেফতার করা হয়।
জানা গেছে : গৃহবধূ কবিরাজের বাড়িতের ভাড়া থাকার সুবাধে গত ২৩ মার্চ ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলা ১১টার দিকে চিকিৎসার কথা বলে গৃহবধূকে পানি পান করান। এরপর গৃহবধূর মাঝে ঘুম ঘুম ভাব চলে আসে। এই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করেন কবিরাজ। একই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ মার্চ পরপর আরো দুদিন গৃহবধূকে ধর্ষণ করেন অভিযুক্ত আনোয়ার।এর কয়েকদিন পর গৃহবধূর শারিরীক অবস্থা অবনতি হলে নেত্রকোনার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সুস্থ হওয়া পর গত ৪ এপ্রিল অসুস্থতার কারণ জানতে চাইলে ভুক্তভোগী তার স্বামীকে ঘটনা খুলে বলেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন: গত রবিবার (৬ এপ্রিল) থানায় অভিযোগ দায়ের করার পর ওইদিন সন্ধ্যায় কথিত কবিরাজ আনোয়ারকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News