মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪১৭ পঠিত

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ ও সাতপাইয়ে নির্মিত স্মৃতিসৌধে সকল সরকারি,আধা সরকারি, সায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

সকাল ৮টার দিকে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক বনানী বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন: পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সকাল ১০টায় শিশু একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিনা টিকেটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির,গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

পরে স্থানীয় পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হবে রাতে হাসপাতাল,জেলখানা, শিশু পরিবার ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News